,

তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণ করলেন নাসিক মেয়র আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : তৃতীয় দফায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার সকালে মেয়রের চেয়ারে বসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে আইভী বলেন, ‘আমার অবস্থান অতীতে যে রকম ছিল এখনও সেই রকমই থাকবে। কোনো ধরনের আপোস মনোভাব নিয়ে আমি এখানে আসি নাই। আমি আমার আপোষ করবো জনগণের সাথে কাজের জন্য কিন্তু কোনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে নয়।’

তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে মানুষ যা চায় এই শহরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। বিগত পরিষদকে নিয়ে আমরা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। আগামী ৫ বছর একইভাবে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করবো। নারায়ণগঞ্জ শহরের মানুষ অত্যন্ত আশা আকাঙ্খা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছে আর যারা দেয়নি তাদের সবার জন্য কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘এবারও অতীতের মতো সব কিছুর ঊর্ধ্বে উঠে এই সিটি করপোরেশন আমি কাজ করবো। আমি আমার পরিষদকে আহ্বান জানাবো আমরা মানুষের কল্যাণে কাজ করবো। এখানে কোন ধরনের দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবে না। আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেইভাবেই এখানে কাজ করবো। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। নগরবাসী সহযোগিতা করবে।’

চলমান কাজগুলো দ্রততার সাথে শেষ করবেন বলেও জানান মেয়র আইভী। তিনি বলেন, ‘চলমান কাজগুলো আমরা তড়িৎ গতিতে করবো। মেগা প্রকল্পের মধ্যে কদম রসূল ব্রিজকে প্রধান্য দিবো। জালকুড়িতে আমাদের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে প্রাধান্য দিয়ে আমাদের ৬টি মেগা প্রজেক্ট আছে সেগুলো শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি কাজগুলি চলমান থাকবে। আমদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। নগরবাসীও দোয়া করবেন। যাতে দ্রুত কাজগুলি শেষ করে আপনাদের কাঙ্খিত যে চাহিদা সেখানে যেন আমরা যেতে পারি।’

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, ‘আমি যখন ছিলাম না তখন কিন্তু কাজ থেমে থাকেনি। এই কাজগুলো আরও দ্রুত শেষ করার চেষ্ট করবো। নতুন নতুন প্রজেক্ট আমরা হাতে নিব। নির্বাচনের সময় ২৭টি ওয়ার্ডে ঘুরেছি। মানুষের বিভিন্ন ধরনের চাহিদা ছিল সেগুলি করার চেষ্ট করবো দ্রুত।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য