,

সোমবার থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৯৫.২৬ শতাংশ। প্রকাশিত ফলাফলে যেসব শিক্ষার্থী অসন্তুষ্ট হবেন তারা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।

রোববার ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

রোববার আন্ত:শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানানো হয়।

পরীক্ষায় গড়ে ৯৫.২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। এবার নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৫.২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। একজন ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য