,

মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত চট্টগ্রাম থেকে কাশিমপুর কারাগারে

news-image

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কাশিমপুর কারাগারে আনা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে বিস্তারিত জানানো হবে।

কারাগারের একটি সূত্র জানায়, প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ রাখা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে রাত সাড়ে ৮টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে রায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে বেকসুর খালাস দেওয়া দেওয়া হয়। রায়ের পর দণ্ডপ্রাপ্তদের কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়।

৫ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে আজ গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য