,

‘মেসিকে একা থামানো সম্ভব নয়’

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ম্যাচে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিস্ক্রিয় করে রাখার নানান ছক কষছে রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদের যার কাঁধে এই দায়িত্ব দেওয়া হবে সেই কাসেমিরোই বললেন, ‘লিওনেল মেসিকে একা থামানো সম্ভব নয়।’

আগামী মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে ফরাসি জায়ান্টদের মোকাবিলা করবে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। উড়তে থাকা মাদ্রিদ ক্লাবটির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে ৩৪ বছর বয়সী মেসি। এজন্য তাকে বোতলবন্দি করে রাখার পরিকল্পনা করছে দলটি।

লা লিগার সুবাদে বার্সেলোনায় থাকার সময় সাতবারের ব্যালন ডি’অর জয়ীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অনেকবার হয়েছে কাসেমিরোর। ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারকে তাই মেসিকে আটকানোর গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। কারণ পিএসজির ৩০ নম্বর জার্সিধারীর ক্ষমতা সম্পর্কে তার ভালো জানাশোনা।

পানেনকা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কাসেমিরো বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা তিন খেলোয়াড়ের একজন। তাকে থামাতে হলে আপনাকে একটি দল হতে হবে, এটা একা সম্ভব নয়। পিএসজির বিপক্ষে আমরা একটি দুর্দান্ত ম্যাচ দেখব।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী