,

বাংলাদেশকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাব্লিউএফপি এবং আইওএমকে বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য ৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৭৭ কোটি ৪৩ লাখ টাকা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। আজ মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ডাব্লিউএফপিকে প্রায় ৪ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। এ সহায়তার আওতায় কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় কৃষি অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করা হবে।

এদিকে, আইওএমকে প্রায় ৪ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ টাকা ব্যয় করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য