,

সিলেটকে হারিয়ে সাকিবদের প্লে অফের টিকিট দিলো মুশফিকের খুলনা

news-image

ক্রীড়া প্রতিবেদক : দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে প্লে অফে এক পা দিয়ে রেখেছিল ফরচুন বরিশাল। শুধু অপেক্ষা ছিল সিলেট সানরাইজার্সের পরাজয় কিংবা নিজেদের একটি জয়ের। তাদের অপেক্ষা বেশি দীর্ঘায়িত হতে দেয়নি খুলনা টাইগার্স। রাতের ম্যাচে সিলেটকে হারিয়ে প্রথম দল হিসেবে বরিশালকে প্লে অফে উঠিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের দল।

চলতি বিপিএলের প্রথম পর্বের ২২ ম্যাচ শেষে পাওয়া গেলো প্লে অফের প্রথম দল। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত হলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের। টেবিলের পাঁচ ও ছয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্সের পক্ষে বরিশালের ১১ পয়েন্ট টপকানো সম্ভব নয়।

যে কারণে নিশ্চিত হয়ে গেছে বরিশালের প্লে-অফ। পাঁচে থাকা চট্টগ্রামের সংগ্রহ ৮ ম্যাচে ৬ পয়েন্ট। তারা সর্বোচ্চ ১০ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। অন্যদিকে সাত ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া সিলেটের পক্ষে সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়াই সম্ভব হবে। তাই বাকি দুই ম্যাচ হারলেও সেরা চারে থাকা নিশ্চিত বরিশালের।

বরিশালের পর প্লে-অফের দৌড়ে এগিয়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা ৭ ম্যাচে পেয়েছে ৯ পয়েন্ট, টেবিলে অবস্থান দ্বিতীয়। খুলনার কাছে সিলেটের পরাজয়ের পর এখন কুমিল্লারও প্লে-অফ একপ্রকার নিশ্চিত। নিজেদের পরের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই দ্বিতীয় দল হিসেবে সেরা উঠে যাবে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।

কুমিল্লার সমান ৭ ম্যাচ খেলে খুলনার সংগ্রহ ৮ পয়েন্ট। তারা রয়েছে তিন নম্বরে। অন্য দিকে সাত ম্যাচে ঠিক সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। এ দুই দলের সঙ্গে সেরা চারের ওঠার লড়াইটা জমবে সিলেট ও চট্টগ্রামের। তবে সাম্প্রতিক অবস্থা ও ফর্ম বিবেচনায় চট্টগ্রাম-সিলেটের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী