,

মাহমুদউল্লাহদের অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার, খেলোয়াড়দের মাঝে আতঙ্ক

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন বিপিএলের দল মিনিস্টার ঢাকা। মাঝ মাঠে ক্যাচ প্র্যাকটিস করছিলেন মাহমুদউল্লাহের দল ক্রিকেটাররা। কিন্তু হঠাৎ সেখানে এক হেলিকপ্টারের অবতরণে বন্ধ হয়ে যায় তাদের অনুশীলন। এ সময় ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

হেলিকপ্টার নিচে নামতে দেখে দৌড়ে মাঠের সীমানায় চলে আসেন তারা। উড়োযানের পাখা তীব্র বাতাসে ধুলো উড়ছিল পুরো মাঠে। এ সময় খেলোয়াড়রা জার্সি, হাত দিয়ে চোখ-মুখ ঢেকে রাখেন।

এরপরই এমএ আজিজ স্টেডিয়ামের মিডিয়া গেট দিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত প্রবেশ করে। সেই অ্যাম্বুলেন্স থেকে একজন রোগী নিয়ে ফের উড়াল দেয় হেলিকপ্টারটি।

জানা গেছে, স্থানীয় এক মুমূর্ষু রোগীকে নিতে হেলিকপ্টারটি উড়িয়ে আনা হয়েছিল। মানবিক কারণেই মাঠে নামার অনুমতি দেয় কর্তৃপক্ষ। গত ২১ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই রোগী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বলেন, হেলিকপ্টারের মাঠে নামার বিষয়ে আমাদেরকে আগেই জানানো হয়। আমরা ক্রিকেট বোর্ড ও ঢাকা টিমকে বিষয়টি অবহিত করি। কিন্তু এ ক্ষেত্রে পাইলট ভুল করেছে। তার অবতরণের জন্য পূর্বপাশে জায়গা ঠিক রাখা হয়। কিন্তু তিনি পশ্চিম পাশে খেলোয়াড়তের অনুশীলনের স্থানে অবতরণ করেন। এ কারণে খেলোয়াড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী