,

দেশে করোনায় আরও ২০ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন বৃহস্পতিবার করোনায় ১৫ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৮০৭ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৬ হাজার ২৯২টি। পরীক্ষা করা হয় ৪৬ হাজার ২৬৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে ৯, রাজশাহীতে দুই, বরিশালে এক, সিলেটে দুই ও ময়মনসিংহে একজন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি