মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে সেবা গ্রহীতাকে মারধরের অভিযোগে মামলা

news-image

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে হুমায়ুন চৌধুরী নামে সাবেক এক সেনা সদস্যকে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। গতকাল বুধবার জেলা আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে ভূমি সহকারী অফিসার মো. মজিবুর রহমানসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অন্য অভিযুক্তরা হলেন- অফিস সহায়ক মাসুদ রানা (৩০), ঝাড়ুদার মো. হান্নান (২৮) ও হিসাব সহকারী কাম-নাজির মো. ইয়াকুব আলী মিলন।

জানা গেছে, হুমায়ুনের বাড়িসংলগ্ন উপজেলা পরিষদের সীমানা প্রাচীর রয়েছে। তার বিরুদ্ধে প্রাচীরের একাংশ ভাঙার অভিযোগ আনে উপজেলা প্রশাসন। এ বিষয়ে তাকে এসিল্যান্ড অফিসে দেখা করতে মৌখিকভাবে নোটিশ করেন মজিবুর রহমান। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হুমায়ুন ২০ জানুয়ারি সন্ধ্যায় সদর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় একটি জমি খারিজের বিষয় নিয়ে মজিবুর রহমানের সঙ্গে কথা বলেন হুমায়ুন। কারণ ওই জমি খারিজ করতে মজিবুরের সঙ্গে তার ২০ হাজার টাকার চুক্তি হয়েছিল। তখন ১০ হাজার টাকা দেওয়াও হয়েছিল। এদিন বাকি টাকা চাইলে হুমায়ুন জানান খারিজ সম্পন্ন হওয়ার পর দেবেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন হুমায়ুন কৌশলে মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন। মজিবুর তা টের পেয়ে মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি তার সহকর্মীদের সঙ্গে নিয়ে হুমায়ুনকে আটকে রেখে মারধর করেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মণ ঘটনাস্থলে যান। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে হুমায়ুনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। নিকলী থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে রাত ৯টায় হুমায়ুনকে ভূমি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর উল্টো সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ২১ জানুয়ারি দুপুরে ভূমি কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে হুমায়ুন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা