,

নতুন অতিথি যুবরাজ-হ্যাজেল দম্পতির ঘরে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। নিজের টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে এক বার্তায় তিনি বিষয়টি অবহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ সিং। এরপর কেটে গেল দাম্পত্য জীবনের পাঁচটি বছর। অবশেষে যুবরাজ ও তার স্ত্রী হ্যাজেল কিচের ঘর আলোকিত করে গতকাল মঙ্গলবার এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই পোস্টে সন্তানের ছবি প্রকাশ করেননি ওই ক্রিকেটার।

টুইটার ও ইন্সটায় নিজের বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। আমাদের পরিবারে এক পুত্র সন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি।‘ এ সময় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

একই সঙ্গে গোপনীয়তা বজায় রাখার জন্য সবাইকে আবেদন করে যুবরাজ তার টুইটারে লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। হ্যাজেল ও যুবরাজের পক্ষ থেকে ভালোবাসা। ‘

যুবরাজের বাবা হওয়ার বিষয়টি জানতে পেরে চুপ থাকেননি তার ভক্ত সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় যুবরাজকে অভিনন্দন জানিয়ে তারাও উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী