,

ইউরোপে ওমিক্রনই হতে পারে মহামারির শেষ পর্ব: ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : ওমিক্রনের সংক্রমণ করোনাভাইরাস মহামারির নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মধ্য দিয়ে ইউরোপে মহামারি শেষ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লাগ এএফপিকে এক সাক্ষাৎকারে এমন আশার কথা শুনিয়েছেন।

হ্যানস ক্লাগ বলেন, আসছে মার্চ মাসের মধ্যে ৬০ ভাগ ইউরোপীয় ওমিক্রনে আক্রান্ত হতে পারে। আপাতদৃষ্টিতে মনে হয়, ইউরোপ মহামারির শেষ পর্বের দিকে যাচ্ছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ইউরোপে ওমিক্রনের সংক্রমণ কমে গেলে বেশ কয়েক সপ্তাহ ও বেশ কয়েক মাস ধরে বিশ্বব্যাপী রোগপ্রতিরোধ ক্ষমতা থাকবে। টিকা ও সংক্রমিত হওয়ার কারণে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে।

ক্লাগ আরও বলেন, এ বছরের শেষ দিকে আবার করোনার সংক্রমণ হতে পারে। তবে তার আগে করোনার প্রভাব খুব বেশি থাকবে না। আবার মহামারি যে আবার ফিরে আসবেই, এমনটাও বলা যায় না।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও একই রকম সম্ভাবনার কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত