,

সাকিবকে হারিয়ে বর্ষসেরা বাবর আজম

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিংকে হারিয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন পাকিস্তানের বাবর আজম। এছাড়াও বর্ষসেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান।

২০২১ সালে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান বাবর আজম । তাতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরি ছিল। অন্যদিকে, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি। বল হাতে ১৭.৫২ গড়ে ১৭টি উইকেট নেন।

পল স্টার্লিং ২০২১ সালে ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবথেকে বেশি ৭০৫ রান সংগ্রহ করেন। ব্যাটিং গড় ৭৯.৬৬। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। দক্ষিণ আফ্রিকার জানেমন মালান ২০২১ সালে ৮টি ওয়ান ডে ম্যাচের ৭টি ইনিংসে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ২টি। হাফ-সেঞ্চুরি করেন ২টি।

ওয়ানডে ছাড়াও আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবর আজম। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তারই স্বদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের