,

প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে একগুচ্ছ লিখিত দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : হ চায় আলাদা বিভাগ হ আইজিপি পদে পাঁচজনকে নিয়োগের প্রস্তাব হ পুলিশপ্রধানের পদকে ‘চিফ অব পুলিশ’ করা
বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আজ রবিবার সকাল ১০টায় পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার দরবার বাতিল করা হয়েছে। তাই বাহিনীটির একগুচ্ছ দাবি লিখিত আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের স্বতন্ত্র বিভাগ এবং পুলিশপ্রধানের পদকে ‘চিফ অব পুলিশ’ করা। একই সঙ্গে আইজিপি পদে পাঁচজনকে নিয়োগের প্রস্তাব তোলা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে এবার দরবার না হওয়ায় পুলিশের দাবিগুলো তুলে ধরা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে। এর পর লিখিত আকারে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। পুলিশের দাবি-দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আইজিপির আর্থিক ব্যয়ের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে এবারের পুলিশ সপ্তাহে। ব্যয়টি প্রায় ১৭ গুণ বাড়িয়ে ৫০ কোটি টাকা করার দাবি জানানো হবে।

এ ছাড়া পুলিশের মেডিক্যাল কলেজ স্থাপন, নারী পুলিশ সদস্যদের জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন দূতাবাসে পুলিশ সদস্যদের পদায়ন, নতুন ১৮টি অতিরিক্ত আইজিপির পদ ও আটটি গ্রেড-১ পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবি তোলা হবে।

পুলিশ সপ্তাহ পুলিশ সদস্যদের সবচেয়ে বড় সম্মেলন। এখানে নীতিনির্ধারণমূলক বিষয় ও নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রের নীতিনির্ধারণী মহল এ সময় বাহিনীটিকে দিকনির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন। ২০২০ ও ২০২১ সালের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক ও বাংলাদেশ পুলিশ পদক পাচ্ছেন ২৩০ পুলিশ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য