,

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : এক বিশ্বকাপ পার হতে না হতেই আরেকটির দামামা বেজে উঠেছে। ইতিমধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঠিক করে ফেলেছে আইসিসি, যেখানে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে।

শেষবারের ‘ফাইনাল’ যেন এবার টুর্নামেন্টের শুরুতেই দেখে ফেলবেন ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিষয়টা।

এরপর থেকেই অপেক্ষা ছিল প্রতিপক্ষ কে, তা জানার। আইসিসির সদ্য প্রকাশিত সূচিতে জানা গেল সেটাও। আসছে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তানকে। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে গ্রুপের চার দলের নাম। বাংলাদেশের গ্রুপের অন্য দলটি হলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের গ্রুপ-১ গড়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে।

এর আগে ‘প্রাথমিক পর্বের’ লড়াইয়ে খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। দল দুটো অবশ্য আছে দুটো আলাদা গ্রুপে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে নামিবিয়া। ‘বি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এই চার দল গেল বছরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত করার কারণে জায়গা করে নিয়েছে ‘প্রাথমিক পর্বে’। বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গ্রুপ দুটিতে আরও দুটো করে দল নির্ধারিত হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল আসবে সুপার টুয়েলভে।

‘এ’ গ্রুপের রানার্স আপ ও ‘বি’ গ্রুপের সেরা দলকে নিজেদের গ্রুপ-২ এ প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২৪ অক্টোবর নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী