,

যুব বিশ্বকাপে ক্যারিবিয়ান বিশপের ‘সুপারম্যান ক্যাচ’ (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টেডি বিশপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন ১৮ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটারদের প্রায় সময় চোখ ধাঁধানো ক্যাচ নিতে দেখা যায়। বড়দের দেখাদেখি ছোটরাও যেন ক্যাচ পারফরম্যান্সে তাক ‍লাগিয়ে দিতে চান।

চলমান যুব বিশ্বকাপে তারই প্রমাণ দিলেন বিশপ। স্কটিশদের বিপক্ষে স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই লাফিয়ে পড়ে এক হাতে ‘সুপারম্যান’ ক্যাচটি নেন।

এমন দুর্দান্ত ক্যাচ নেওয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে আইসিসি। বিশপের এই ক্যাচের ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী এক ক্যাচ টেডি বিশপের’।

ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ ও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘উইন্ডিজ খেলোয়াড়দের রক্তেই অ্যাথলেটিসিজম রয়েছে’। আরেকজনের মন্তব্য, ‘স্পাইডারম্যানকে দেখা যাচ্ছে’।

একজন তো এই ক্যাচের জন্য বিশপকে কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসেরও সঙ্গেও ‍তুলনা করেছেন। কমেন্টের ঘরে তার মন্তব্য, ‘জুনিয়র জন্টি রোডস’।

কেবল দুর্দান্ত ক্যাচ নেওয়া নয়, ম্যাচটিতে ৯৫ রান তাড়া করতে নামা উইন্ডিজের জয়ে অপরাজিত ২৩ রানের ইনিংসও খেলেন বিশপ।

https://www.instagram.com/icc/?utm_source=ig_embed&ig_rid=78d13273-39cb-434b-a4ff-bf38c67fb5ea

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের