শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় টিকা নিয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় করোনার টিকা গিয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার খালেদ মাহমুদ আরিফ।

অসুস্থ শিক্ষার্থীর হচ্ছে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির সীফা, নবম শ্রেণির সাদিকা, অষ্টম শ্রেণির ইশরাত জাহান, সাদিয়া, মিম ১ ও মীম ২। এ ছাড়া সপ্তম শ্রেণির ফাতিমা, তামান্না, মিম ও জুই অসুস্থ হয়।

হাতেমপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শামীম আহমেদ জানান, স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে আমরা সকল থেকে অবস্থান নেই। সেখান থেকে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ জানান, সকাল থেকে না খাওয়া, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং আতঙ্কিত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা