,

বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়াতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু টিকা জটিলতার কারণে ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আমাদের। সে জন্য আমরা যথাযথ প্রস্তুতিও নিয়েছিলাম। ছুটিতে থাকা জাতীয় দলের কোচ আগামী ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমারা প্লেয়ার লিস্টও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে আমাদের সব প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বর্তমান যে প্লেয়ার লিস্ট আছে, তাতে পর্যালোচনা করে দেখেছি আমাদের ১৫ জন প্লেয়ারের ডাবল ভ্যাকসিন নেওয়া আছে, ৭ জন প্লেয়ারের সিঙ্গেল ডোজ নেওয়া আছে, বাকি ৬ জনের ভ্যাকসিন নেওয়া হয়নি। যে কারণে আমরা এই মুহুর্তে ইন্দোনেশিয়াতে সফর করতে পারছি না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী