,

ডমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ওটিস গিবসন। সে হিসেবে বাংলাদেশের দলের বোলিং কোচ হয়ে আর থাকছেন না তিনি। পূর্বের চুক্তি অনুযায়ী চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে রাসেল ডমিঙ্গোই আপাতত হেড কোচের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতায় রাসেল ডমিঙ্গোর চেয়ার এমনিতেই নড়বড়ে ছিল। গেল বছরের নভেম্বরেই ডমিঙ্গোকে ছাঁটাই করার গুঞ্জন উঠেছিল। নিউজিল্যান্ড সিরিজের পরই তাকে ছেঁটে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু সিরিজটি শেষ হতেই জানা গেল উল্টো খবর। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, হেড কোচ হিসেবে আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় করে ডমিঙ্গোকে হেড কোচের দায়িত্ব দেয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। প্রাথমিকভাবে চুক্তি ছিল ২ বছরের।

কিন্তু ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হারের হতাশা দিয়ে শুরু হয় ডমিঙ্গো বাংলাদেশ দলের কোচিং ক্যারিয়ার। এরপর দল ভারত ও পাকিস্তান সফরেও কিছুই করতে পারেনি তার অধীনে।

মাঝে করোনার কারণে দীর্ঘ সময় খেলার বাইরে ছিল বাংলাদেশ দল। তবে খেলা মাঠে ফিরলেও ডমিঙ্গোর অধীনে সুদিন ফেরেনি টাইগারদের। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার আর নিউজিল্যান্ড সফরে সব ম্যাচ হারের পর ব্যাপক সমালোচনা হয়।

অবশ্য দারুণ কিছু প্রাপ্তিই রয়েছে ডমিঙ্গোর অধীনে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় আর জিম্বাবুয়ে সফরে দারুণ পারফরম্যান্স করে টাইগাররা। এরপর মিরপুরে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারায় রিয়াদবাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী