,

মেসির সতীর্থ হচ্ছেন রোনালদো!

news-image

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফ্রান্সে আনার কথা ভাবছে প্যারিস সেন্ট জার্মেই। একাধিক স্প্যানিশ গণমাধ্যমের খবর, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে পিএসজিতে আসবেন রোনালদো। এই খবরের পর বর্তমান সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

এদিকে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে এই মৌসুমেই। ফরাসি স্ট্রাইকার চুক্তি নবায়নেরও আগ্রহ দেখাচ্ছেন না! পিএসজি তাই এমবাপ্পের স্থলাভিষিক্ত হিসেবে রোনালদোকে দলে ভেড়ানোর কথা ভাবছে।

রোনালদোকে দলে পেতে নিজেদের আগ্রহের কথা আগে থেকেই জানিয়ে রেখেছিল পিএসজি। এবার হয়তো তেমন কিছুই হতে যাচ্ছে। এমবাপ্পে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই পিএসজি রোনালদোর ব্যাপারে সামনে এগোবে। অন্যদিকে রোনালদোকেও ছাড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সব সমীকরণ এক বিন্দুতে মিললেই মেসি-রোনালদোকে একসঙ্গে দেখা যাবে পিএসজিতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পে পিএসজি ছাড়লে তাঁর জায়গায় রোনালদোকে দলে আনা সহজ হবে নাসের আল খালেইফির ক্লাবের। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিকের সঙ্গে পর্তুগিজ ফরোয়ার্ডের বিরোধের বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট।

মেসি-রোনালদোকে এক ক্লাবের হয়ে দেখার তর সইছে না ফুটবলপ্রেমীদের। এবার সেই আশার পালে হাওয়া দিল স্প্যানিশ গণমাধ্যম মার্কা। বাতাসে এখন জোর গুঞ্জন—মেসি-নেইমারের সতীর্থ হতে যাচ্ছেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী