,

ঘুরে দাঁড়িয়ে হার এড়াল পিএসজি

news-image

অনলাইন ডেস্ক : করোনা আক্রান্ত হওয়ায় লিওনেল মেসি-সহ পিএসজির আরও চার মূল খেলোয়াড় আইসোলেশনে। গোড়ালির চোটের কারণে নেই নেইমারও।

মেসি-নেইমারদের না থাকা ঠিকই বুঝতে পারল পিএসজি। আরেকটু হলেই হার দেখতে হতো ফরাসি জায়ান্টদের। তবে পিছিয়ে পড়েও পরাজয় এড়িয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। লিঁওর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি।

ড্র করলেও ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। দুইয়ে থাকা নিঁসের সঙ্গে পিএসজির পয়েন্ট ব্যবধান দাঁড়াল ১১। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে লিঁও।

ঘরের মাঠে ৭ম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় লিঁও। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে পিএসজি। বিরতির পর সমতায় ফেরে পচেত্তিনোর শিষ্যরা। ৭৬তম মিনিটে লিঁওর জাল খুঁজে নেন বদলি হিসেবে মাঠে নামা থিলো কেহরার। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এটি প্রথম গোল তার।

এই ম্যাচে দুই অর্ধে দু’বার গোলপোস্টে লেগেছে কিলিয়ান এমবাপ্পের শট। মারকুইনহোসের আরেকটি শট দুর্দান্তভাবে সেভ করেন লিঁও গোলরক্ষক অ্যান্থনি লোপেস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী