,

মুমিনুলকে টুপি খোলা অভিনন্দন জানালেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো সিনিয়ররা নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। অবসর নেওয়ায় ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদও।

পঞ্চপাণ্ডবদের মধ্যে ছিলেন কেবল মুশফিকুর রহিম। তবে তারুণ্য নির্ভর টাইগাররা দেখাল, সিনিয়রদের ছাড়াও তারা জিততে পারে। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হয়ে থাকলেন এবাদত হোসেন, লিটন দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।

ব্যাটিং-বোলিংয়ে সমান দাপট দেখানোর ফল পেল বাংলাদেশ। কিউইদের দুর্জয় ঘাঁটি ভেঙে এমন এক জয়ের পর স্বদেশি-বিদেশিদের প্রশংসায় ভাসছেন টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুমিনুল-এবাদতদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবালও।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পুরো দলকে অভিনন্দন জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন।’

এর আগে সময়ের কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড থেকে বছরের পর বছর খালি হাতে ফিরলেও তামিমদের আক্ষেপ ঘুচালেন মুমিনুল। সেই কথা সঙ্গে স্মরণ করে তামিম লেখেন, ‘বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!’

তিনি আরও লেখেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’

কিউইদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন এবাদত। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে এই জয়ের পেছনে অবশ্য মুমিনুলের কথা আলাদাভাবে বলেছেন তামিম, ‘আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন জানিয়ে তামিম বলেন, ‘বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী