,

প্লেনের টয়লেটের ময়লার ঝুড়িতে নবজাতক

news-image

অনলাইন ডেস্ক : বিমানবন্দরে অবতরণের পর একটি প্লেনের টয়লেটে রাখা ময়লার ঝুড়ি থেকে এক নবজাতক উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মরিশাসের স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১ জানুয়ারি এয়ার মরিশাসের একটি প্লেনে এই ঘটনাটি ঘটে।

প্লেনটি মাদাগাস্কার থেকে মরিশাসে এসে বিমানবন্দরে অবতরণের পর রুটিনমাফিক তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা নবজাতকটির খোঁজ পান।

তল্লাশিকালে প্লেনেরে শৌচাগারে রক্তমাখা টয়লেট পেপার চোখে পড়ে কর্মকর্তাদের। এ ঘটনায় শৌচাগারে ভালো করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা ময়লার ঝুড়িতে পাওয়া যায় একটি নবজাতক।

এ ঘটনায় ওই প্লেনের ২০ বছর বয়সী এক তরুণী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্লেনেই তিনি শিশুটির জন্ম দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ সদস্যরা। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।

বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার ওই নারী মাদাগাস্কারের বাসিন্দা। তিনি মরিশাসে দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন।

এদিকে উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ মুহূর্তে সে সুস্থ আছে। হাসপাতালে পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছেন ওই তরুণী। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য