,

টাইগারদের প্রশংসায় কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট

news-image

ক্রীড়া প্রতিবেদক : কিউদের বিপক্ষে প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে এগিয়ে আছে মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান করেছে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ। টাইগারদের এমন পারফমেন্সের প্রশংসা করেছেন স্বাগতিক নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।

তৃতীয় দিন শেষে কিউই এই ফাস্ট বোলার বলেন, বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে তারাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ‍্য করেছে তারা। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে ম‍্যাচ হাতে থেকে খুব একটা বেরিয়ে যেতে দেইনি। শেষ বেলায় দুইটি উইকেট নিতে পেরে বেশ ভালো হয়েছে। আগামীকাল আমাদের জন্য বড় দিন। আশা করি আমরা শেষ পর্যন্ত এগিয়েই থাকবো।

কিউই কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারা ধারাবাহিকভাবে ভালো করছে। তাই দুই দলের জন্যই কঠিন পরীক্ষা হবে ম্যাচের বাকি থাকা দুই দিন। এ বিষয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম‍্যাচ খেলেছি, ঘরে ও ঘরের বাইরে দুই জায়গাতেই। এখানে তারা খুবই ভালো ব‍্যাটিং করেছে। তারা উন্নতি করেছে। আমরা তাদের হালকাভাবে নেইনি। খুব রোমাঞ্চকর লাগছে যে, ম‍্যাচ এখনও সমতায় আছে। দুই দলের জন‍্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম‍্যাচটি।

ট্রেন্ট বোল্ট আরোও বলেন, এই মাঠে যেই কটা টেস্ট হয়েছে সবগুলোই পাঁচ দিনে গড়িয়েছে। উইকেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন আভাস পাইনি। গ্রাউন্ডসম্যান আশা করেনি, টানা তিন দিন ৩০ ডিগ্রীর বেশি তাপমাত্রা থাকবে। এটা হয়তো দুই দলকেই উৎসাহ দিবে। চতুর্থদিন প্রথম ঘন্টায় কি হয় দেখা যাক। বাংলাদেশ অবশ্যই চাইবে, ইনিংস আরও লম্বা করতে এবং আমাদের ওপর আরও চাপ সৃস্টি করতে। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে হবে আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী