,

গাজীপুরে কারখানার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর সালনার একটি গার্মেন্টস্ কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করেছে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে মহানগরের দক্ষিণ সালনা এলাকার মন্ত্রীবাড়ি সড়কে এম এন্ড ডি এম গ্রুপে কারখানার গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকায় কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ র ফেব্রিক্স এর গুদামে আগুন লাগে। ওই গুদামে ফেব্রিক সহ কারখানার উৎপাদিত বিভিন্ন পণ্য গুদামজাত করা ছিল। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও ভলেন, এখনও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়া হয়নি। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তবে কোন হতাহতের খবর এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য