,

কোচ কোভাচকে বরখাস্ত করল মোনাকো

news-image

অনলাইন ডেস্ক : কোচ নিকো কোভাচকে বরখাস্ত করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকো। ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করে এএফপিকে।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কোভাচ ২০২০ সালের জুলাইয়ে দুর্বল হয়ে পড়া ক্লাবটির দায়িত্ব নেন রবার্ট মোরেনোর কাছ থেকে। এক বছর বাড়ানোর সুযোগ রেখে ৫০ বছর বয়সী জার্মান কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করে মোনাকো।

তার হাত ধরে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থান নিয়ে ঘরোয়া মৌসুম শেষ করলেও চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় মোনাকোকে। বর্তমানে ফরাসি লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে ক্লাবটি। যেখানে শীর্ষে থাকা পিএসজির চেয়ে মোনাকো পিছিয়ে আছে ১৭ পয়েন্টে।

এদিকে, সাবেক ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ও অধিনায়ক উইসাম বেন ইয়েদার-সহ দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে কোভাচের বিরোধ দেখা দিয়েছে বলে জানা গেছে।

২০১৯ সালে বায়ার্নকে লিগ ও কাপ শিরোপা জেতানো কোভাচ এর আগে ক্রোয়েশিয়া জাতীয় দল ও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব পালন করেছেন।

আগামী রোববার ফ্রেঞ্চ কাপে দ্বিতীয় বিভাগের ক্লাব কুইভিলি রুয়েনের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে খেলবে মোনাকো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী