,

জাতীয় দলে ফিরতে যে পরিকল্পনা সাব্বিরের

news-image

স্পোর্টস ডেস্ক : গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন হার্ড হিটার খ্যাত তারকা সাব্বির রহমান রুম্মন।

অনেক চেষ্টা করেও লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পারছেন না। জাতীয় দলে ফেরার জন্য নতুন পরিকল্পনা নিয়েছেন তিনি। বেছে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ – বিপিএল মঞ্চকে।

আর তাকে সেই সুযোগও করে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজি। এখন শুধু বিপিএলে নিজেকে প্রমাণের পালা এই ক্রিকেটারের।

৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাব্বিরের কণ্ঠে শোনা গেল সেই প্রত্যয়।

বললেন, ‘এই বছরের বিপিএলে ভালো খেলা ছাড়া কোনো উপায় নাই। যেভাবে অনুশীলন করেছি, সেটা বিপিএলে প্রয়োগ করব। বিপিএলে বড় প্ল্যাটফর্ম, ভালো খেললে সবার নজর থাকে। ভালো খেলার চেষ্টা করব, আল্লাহ ভরসা। বিপিএল একটা বড় মঞ্চ। সব খেলোয়াড়রাই বড় মঞ্চের জন্য অপেক্ষা করে। এখানে যদি কেউ খুব ভালো খেলে, অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাবে। ইনশাআল্লাহ ভালো খেলার চেষ্টা করবে।’

২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অভিষেক ঘটে সাব্বিরের। এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টিতে ৯৪৬ রান করেছেন সাব্বির। ৬৬টি ওডিআইতে তার সংগ্রহ ১৩৩৩ রান। ১১ টি টেস্ট খেলেছেন সাব্বির। সেখানে তার সংগ্রহ ৪৮১ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী