,

রাতে ডেকে নিয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কদম রসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মারুফা খাতুন (১৪) ওই এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়তো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমাতে যায় মারুফা। রাতের কোনো এক সময়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। ভোরে পরিবারের সদস্যরা টের পান মারুফা ঘরে নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ি থেকে ৪০০ গজ দূরে একটি বাঁশঝাড়ে তার অর্ধপোড়া মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসীর ধারণা, কেউ কৌশলে মারুফাকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, জঙ্গলে লাশ পোড়া অবস্থায় পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর