,

রোনালদোর মতো উদ্‌যাপনে ভাইরাল সিরাজ

news-image

অনলাইন ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টে উইকেট প্রাপ্তির পর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো উদ্‌যাপনে মাতলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টের তৃতীয় দিনে রাসি ফন ডার ডুসেনকে ফিরিয়ে রোনালদো বনে যান সিরাজ! মাতেন পর্তুগিজ ‍সুপার স্টারের বিখ্যাত ‘সিইউ’ উদ্‌যাপনে।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সিরাজের রোনালদো স্টাইলে উদ্‌যাপন। প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার টুইটারে সিরাজের ছবি পোস্ট করে লেখা হয়, ‘দক্ষিণ আফ্রিকায় বিসিসিআইয়ের ক্যাম্পে পৌঁছে গিয়েছে ‘সিইউ’ সেলিব্রেশন।’

সিরাজ অবশ্য একটি উইকেটই পেয়েছেন। মোহাম্মদ শামি ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ভারতের ৩২৭ রানের বিপরীতে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৯৭ রানে।

দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। এখন পর্যন্ত ১৪৬ রানের লিড পেয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী