,

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

news-image

স্পোর্টস ডেস্ক : দুই দিন ধরে জ্বর-সর্দিতে ভোগার পর করোনা পরীক্ষার পর জানা গেল দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। টানা দুই পরীক্ষায় ইতিবাচক হন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার। করোনা আক্রান্ত সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সৌরভের প্রথম করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করানো হয়। তাতেও ফল আসে পজিটিভ। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। কিন্তু বড় ধরনের ঝুঁকি এড়াতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী