,

আরো এক পোড়া লাশের সন্ধান, মৃত বেড়ে ৪৩

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ আগুনের ঘটনায় ঝালকাঠির বিষখালী নদী থেকে আরো একটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে দাঁড়াল ৪৩ জনে।

সোমবার সকালে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা- লঞ্চে আগুন লাগার পর ওই যাত্রী শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন।

রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশের শরীরে পোড়া দাগ রয়েছে। এছাড়া লাশটি পানিতে ফুলে আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ আগুন লাগে। ঐ ঘটনায় নারী পুরুষ ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ হয়ে চিকিৎসাধীন দেড় শতাধিক। অনেক যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচালেও এখন পর্যন্ত অর্ধশতাধিক যাত্রীর খোঁজ মেলেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য