,

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। ডিরেক্ট সাইনিংয়ে নিজেদের তৃতীয় বিদেশি হিসেবে দ্য ইউনিভার্স বসকে নিয়েছে বরিশালের দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ (২০১৯-২০) আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন গেইল। এবার তাকে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সি গায়ে। আগামী ২১ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে।

কিন্তু শেষপর্যন্ত রাসেলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজির। তাই রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। বরিশালের দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।

বিপিএলে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন গেইল। যেখানে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪১.১৬ গড়, ১৫৬ স্ট্রাইকরেটে ১৪৮২ রান করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী