বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপ দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।

শরজায় শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাকিবুল হাসানরা। ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা।

এর আগে প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। নাবিল ১১২ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ১১ চার ১ ছক্কায়।

সবশেষ ভারতে ত্রিদেশীয় সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাবিল।

এদিন নাবিলের সঙ্গে ১১৭ রানের জুটি উপহার দেন মোহাম্মদ ফাহিম। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৫৪ বলে ৫৮ রান করেন তিনি।

এরপর বাংলাদেশের যুবাদের সম্মিলিত বোলিংয়ে নেপাল পাড়েনি বড় রানের লক্ষ্যের দিকে ছুটতে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন গুলশান ঝা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন বিবেক মাগার।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, এসএম মেহেরব ও নাইমুর রহমান।

শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিপক্ষে লড়বে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল