,

তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ

news-image

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও এসেছে পুরোপুরি শীতের আমেজ। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম  জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেবো।

রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।

এ জাতীয় আরও খবর

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ