,

৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনদিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এই সফরের সময় নির্ধারিত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন।

প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহসিন রেজা জাগো নিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাতে আগামীকাল রোববার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার বিকেল ৫টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি