,

ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : দুই দিন আগে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় হারে শুরু বাংলাদেশের। ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৯-০ গোলে। বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জিমি-আশরাফুলরা। তবে হকির খেলোয়াররা না পারলেও সেই হারের প্রতিশোধ নিল যেন বাংলাদেশ। সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে।

এই জয়ের ফলে সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে এক ধাপ এগিয়ে রইলো মারিয়া মান্ডারা। এই চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর তিন ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করেছে সাত পয়েন্ট। আর ভারতে তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপালের আছে চার পয়েন্ট। নেপাল আজ ভুটানের সাথে জিতলে সাত পয়েন্ট হবে। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ চলে যাবে সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও ফাইনাল খেলবে যদি ভারত পয়েন্ট হারায়।

ম্যাচের শুরুরেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ছয় মিনিটে বক্সের ভিতরে ভারতীয় ডিফেন্ডার ফাউল করে তহুরা খাতুনকে। সেখান থেকে পেনাল্টি পায় বাংলাদেশ। সাত মিনিটে স্পট কিক থেকে গোল করেন সামসুন্নাহার সিনিয়র। সেই পেনাল্টির গোলই শেষমেশ জয় এনে দেয় বাংলাদেশকে।

৩৭ মিনিটে দারুণ এক ফ্রি কিক নিয়েছিলেন আঁখি খাতুন। ভারতের গোলরক্ষক কোনো মতে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। ৫৭ মিনিটে দারুন সুযোগ এসেছিলো বাংলাদেশের। কর্ণার থেকে নিলুফারের হেড আরেক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ভারতও। ৬৩ মিনিটে বেশ ভালো একটা সুযোগ নষ্ট করে দলটি। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ দলের সবাই মাতে উল্লাসে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী