,

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, আরও দু-একদিন পর্যবেক্ষণ : ভিসি

news-image

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা ওবায়দুল কাদের শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওবায়দুল কাদেরের সার্বিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ফুসফুসে কোনো সংক্রমণ নেই। তিনি সুস্থ আছেন। গতকালের চেয়ে আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও দু’দিন হাসপাতালে ভর্তি থাকার জন্য বলা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে শারফুদ্দিন আহমেদ বলেন, আপাতত বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। ডায়বেটিস, অক্সিজেন নিয়ন্ত্রণে। অক্সিজেন সিচুয়েশন পরিস্থিতি ভালো।

শারফুদ্দিন আহমেদ বলেন, গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। ওনার ডায়াবেটিস, একটু বুকে ব্যথা ছিল।

এর আগে সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পারেননি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাকে দেখতে আসেন ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।

এ সময় কাদের মির্জা  বলেন, আমরা দেখেছি তিনি ভালো আছেন। সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে। বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য