,

স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের টাকা না পেয়ে ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার দায়ে সাইদুল ইসলাম মৃধা নামে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ আদেশ দেন। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

সাইদুল উপজেলার বাকাল গ্রামের আলতাফ মৃধার ছেলে। তার স্ত্রী নিহত আয়শা আক্তার গোপালগঞ্জের বাগবাড়ি গ্রামের ফজলু কাজীর মেয়ে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মাহমুদা আক্তার মনি জানান, সাইদুল তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন করতেন। একপর্যায়ে ২০১৬ সালের ৩ অক্টোবর ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে আয়শাকে হত্যা করেন।

মাহমুদা আক্তার আরও জানান, নিহতের বাবা ফজলু কাজী মেয়ের জামাই ও তার বাবা-মাসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। সেখান থেকে তিন আসামিকে অব্যাহতি দিয়ে সাইদুল ও তার মা বিলকিস বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে বিলকিস বেগমকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। এ মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাইদুলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য