,

পাকিস্তান সফরে গিয়ে করোনা আক্রান্ত তিন উইন্ডিজ ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, শেলডন কটরেল, রোস্টন চেজ, কাইল মায়ার্স ও কোচিং সদস্যের বাইরের একজনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

সীমিত ওভারের দুই সিরিজ খেলতে এই তিন ক্যারিবিয়ান দলের সঙ্গে পাকিস্তান সফরে আছেন। করাচি পৌঁছার পর তাদের করোনা পরীক্ষা করা হয়। তবে সফরকারী দলের বাকি সদস্যদের আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সিডব্লিউআই আরও জানায়, পজিটিভ আসা এই তিন খেলোয়াড়ের শরীরে করোনার কোনো প্রধান উপসর্গ দেখা যায়নি। তারা আগেই করোনার টিকা নিয়েছিলেন।

তবে পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দেখা নাও যেতে পারে কটরেল, চেজ ও মায়ার্সকে। আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত পাকিস্তানেই ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে থাকবেন তারা।

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সীমিত ওভারের এই দুই সিরিজ। সব ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী