,

স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধরা এখনো সক্রিয় : কৃষিমন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে স্বাধীনতাবিরোধী শক্তি ও ধর্মান্ধরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানা পাঁয়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় ৭১ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে ড. রাজ্জাক আরও বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে বারবার আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পাকিস্তান আমলে বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।

ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য