,

পাবনায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

news-image

পাবনা প্রতিনিধি : পাবনায় নির্বাচনী সহিংসতায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন। আজ শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারা বটতলায় এ সংঘর্ষ হয়।

নিহত ইয়াছিন আলী খান (৪০) ভাঁড়ারা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পোস্টার লাগানো কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান এবং নৌকা প্রতীকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে গোলাগুলি হয়। ঘটনাস্থলে ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীও। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে, সংঘর্ষে আহতদের মধ্যে ৯জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়