,

৪৪ ইঞ্চি বর ৩৩ ইঞ্চি কনের বিয়ে

news-image

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি : আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি। অন্য সব স্বাভাবিক মানুষের মতো জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন তারা। বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতিতে এক লাখ টাকা দেনমোহরে অত্যন্ত জাঁকজমকভাবে তাদের সম্পন্ন হয়েছে।

আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহজাহান মিয়ার কন্যা।

জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার এক লাখ টাকা দেনমোহরে অত্যন্ত জাঁকজমকভাবে তাদের সম্পন্ন হয়েছে।

উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সবাই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।

কনের বাবা শাহজাহান মিয়া জানান, মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভয়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।

আল আমিন ও শাম্মি জানান, পারিবারিকভাবে তাদের দুইজনের এ বিয়েতে খুশি তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য