,

সাজিদের ভেল্কিতে ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের পুঁজিতে ফলোঅন এড়াতে বাংলাদেশ দরকার ছিল শতরান পেরানো। কিন্তু সেটা করতে পারলেন না টাইগার ব্যাটাররা। সফরকারী স্পিনার সাজিদ খানের ভেল্কিতে দেড় সেশনের মতো ব্যাট করে ৮৭ রানে থামালো স্বাগতিকরা। একাই আট উইকেট নেন সাজিদ।

আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা টেস্টের পঞ্চম দিনে আধা ঘণ্টা ব্যাট করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আগের দিন এক সেশনের মতো ব্যাট করা বাংলাদেশ ৭১ রানে সাত ব্যাটসম্যানকে হারানোর পর ৭৬ রানে দিন শেষ করেছিল। পঞ্চম দিন বাকিদের হারিয়ে ফলোঅনে পড়ে গেল।

দিনের শুরুতে ব্যাট করতে আসেন আগের দিনের অপরাজিত ব্যাটার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। কিন্তু দিনের শুরুটা হতাশ করলেন তাইজুল। সাজিদের সপ্তম শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে মাত্র ২ বল মোকাবেলা করেন খালেদ আহমেদ। শাহীন শাহ আফ্রিদির ইয়র্কারে বোল্ড হন তিনি।

সাতে খেলতে নামা সাকিবকে সঙ্গ দিতে পারেননি কেউই। যোগ্য সঙ্গী পেলে হয়তো ফলোঅন এড়াতে পারতেন তিনি। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের হতশ্রী ব্যাটিংয়ের পর তা আর সম্ভব হয়নি। লিড থেকে ২১৩ রান দূরে থেকে ইনিংস গুটিয়ে নিল মুমিনুল হকের দল। ৩৩ রান করে সাজিদের অষ্টম শিকারে পরিণত হন সাকিবও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী