,

মিরপুরে স্বস্তি, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম দিনের পর দুইদিন ভেস্তে গেল বৃষ্টিতে। তবে চতুর্থদিনের খেলা মাঠে গড়াবে কিছুক্ষণের মধ্যেই। সকাল থেকে বৃষ্টি কমে যাওয়াতে স্বস্তি ফিরেছে মিরপুরে। আম্পায়ার্সদের দেওয়া সবশেষ তথ্য মতে খেলা শুরু হবে সকাল ১০টা ৫০ মিনিটে।

আজ মঙ্গলবার সকালে মাঠ পরিদর্শন করে ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ার্সরা এই সিদ্ধান্ত জানান। সিদ্ধান্ত অনুযায়ী আকাশ পরিষ্কার থাকলে আজ মোট ৮৬ ওভার খেলা হবে। যেহেতু ম্যাচ শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায় কিন্তু বৃষ্টি ও মাঠ তৈরিতে ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়াতে এখন ম্যাচের দীর্ঘ কমিয়ে আনা হয়েছে।

ঢাকা টেস্টের প্রথম দিন দুই সেশনের পর বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে তৃতীয় সেশনের খেলা আর মাঠে গড়ায়নি। ‍দ্বিতীয় দিনের শুরুর ও শেষের সেশনেও চলমান থাকে বৃষ্টি। যদিও দ্বিতীয় সেশনে মাত্র ৬ ওভার ২ বল মাঠে গড়ায় সেদিন। পরের দিন পুরোটা সময়জুড়ে ছিল বৃষ্টি। উভয় দলকে হোটেলে অবস্থান করার কথা জানিয়েছিলেন ম্যাচ রেফারি। তবে এবার চতুর্থ দিনের খেলা মাঠে গড়াতে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী