,

জাওয়াদে সাগর উত্তাল, সেন্টমার্টিনে আটকা শতাধিক পর্যটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া তিন শতাধিক পর্যটকের মধ্যে দুই শতাধিক পর্যটক বিভিন্নভাবে ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন। যে শতাধিক পর্যটক বর্তমানে সেন্টমার্টিনে আছে তারা সেখানকার হোটেলে ভালো আছেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর আহমেদ জানিয়েছেন।

গতকাল রোববার সকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজারে গতরাত থেকে মাঝারি ও হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর আরও দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ সোমবার দিনের শেষে এটি আরও দুর্বল হয়ে যেতে পারে। বৃষ্টি ঝরিয়ে এটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে চার সমুদ্রবন্দরকে দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এখনো বলবৎ রয়েছে। উত্তাল রয়েছে সাগর। গত ২৪ ঘণ্টায় স্থানীয় আবহাওয়া অফিস ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানিয়েছেন, রোববার সকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ জানিয়েছেন, সেখানে যে তিন শতাধিক পর্যটক আটকে ছিল, তার মধ্যে দুই শতাধিক পর্যটক বিভিন্ন ট্রলারে করে টেকনাফ ফিরেছে। তবে এখনো যারা আছেন, তাদের কোনো সমস্যা নেই। আবহাওয়া স্বাভাবিক হলে তারা ফিরে আসতে পারবেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০