,

কোনো বল না গড়াতেই লাঞ্চের বিরতি

news-image

বিশেষ সংবাদদাতা : মিরপুরে চলছে মেঘ-রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। একবার বৃষ্টি নামে তো আরেকবার রোদ এরপর আবারও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। খানিক পরই নামছে বৃষ্টি। এমন লুকোচুরি খেলার ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আর মাঠেই গড়ানো যাচ্ছে না।

সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। সর্বশেষ বেলা ১১টা ২০ মিনিটে খেলা শুরুর ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। কিন্তু আবারও বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা আর শুরুই করা যায়নি।

শুধু তাই নয়, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা মিলে আগেভাগেই লাঞ্চ বিরতি ঘোষণা করে দিয়েছেন। অর্থ্যাৎ, কোনো বল না গড়িয়েই প্রথম সেশন শেষ হয়ে গেলো দ্বিতীয় দিনের।

কথা ছিল ১১টা ২০মিনিটে শুরু হবে খেলা। সব কভার তুলে ফেলা হয়েছিল; কিন্তু আবার বৃষ্টি। এখন খেলা শুরু হবে একবারে লাঞ্চের পর। সেখানেও বিপত্তি। আবার নামে বৃষ্টি।

মাঝে অল্প কিছুক্ষন কভার তুলে রাখা হয়েছিল। শুধু চট বিছানো ছিল পিচের ওপরে। এখন আবার সকালের মত শেরে বাংলার সব কটা পিচ এবং গজের পুরোটা কভারে ঢাকা।

মাঝে দু’দলের খেলোয়াড়রা, বিশেষ করে বাংলাদেশের ফিল্ডাররা সাদা পোশাকে প্রায় মাঠে নামার প্রস্ততি নিয়ে ফেলেছিলেন। কিন্তু বৃষ্টি নামায় আবার সবাই সাজঘরে ফিরে যান।

হোক টিপ টিপ, তারপরও বৃষ্টির বৈরি আচরণ অব্যাহত। একটানা ভারী বর্ষণ নয়, তবে কিছুক্ষন হয়ে অল্প কয়েক মিনিট বিরতি দিয়ে বৃষ্টি চলে আসছে। দিনের বাকি সময়ও যদি এভাবে চলতে থাকে, তাহলে আজ আদৌ খেলা হবে কিনা, সন্দেহ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড