,

জাজের বিরল অর্জন : একাই নিলেন ভারতের ১০ উইকেট

news-image

ঘটনাটা ঘটিয়েই ফেললেন এজাজ প্যাটেল। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেটের সবগুলোই নিলেন নিউজিল্যান্ডের এই বোলার। সর্বশেষ ২২ বছর আগে এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। অনিল কুম্বলের কল্যাণে। দেড়শ বছরের ইতিহাসে এর আগে এই কীর্তি গড়েছিলেন জিম লেকারও।

মুম্বাই টেস্টে শুভমন গিলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন এজাজ। এরপর টেস্টের প্রথম দিনেই চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের সাজঘরের পথ দেখিয়েছিলেন শূন্য রানে। সেদিনই আউট করেছিলেন শ্রেয়াস আয়ারকেও।

দ্বিতীয় দিনে শনিবার যেন আরও ধারালো হয়ে উঠলেন এজাজ। ভারতের যে ছয় ব্যাটসম্যান আউট হলেন পরে, সবাইকেই আউট করলেন তিনি। শেষটা করলেন ভারতের ১১ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে দিয়ে।

ইনিংসশেষে তার বোলিং ফিগার দাঁড়ালো- ৪৭.৫ ওভার, ৩ মেডেন, ৩৬ রান, ১০ উইকেট।

ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করার প্রথম কীর্তিটি ছিল ইংল্যান্ডের জিম লেকারের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এমন ঘটনা ঘটিয়েছিলেন ১৯৫৬ সালে, ম্যানচেস্টার টেস্টে। ওই ম্যাচটি ইনিংস ও ১৭০ রানের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা।

পরের কীর্তিটা আজকের প্রতিপক্ষ ভারতের বোলারেরই। অনিল কুম্বলেও কীর্তিটা গড়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, দিল্লিতে। ওই টেস্টে ২১২ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এজাজ ও লেকারের কীর্তি প্রথম ইনিংসে হলেও কুম্বলে ১০ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী