,

একরামুন্নেসার শিক্ষার্থীর মৃত্যু : বাস সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর রামপুরায় বাসের চাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের মৃত্যুর মামলায় অনাবিল পরিবহনের সুপার ভাইজার গোলাম রাব্বী ওরফে বিন রহমান ও হেলপার চাঁন মিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এক দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আসানিরা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের কাছে জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই)মোহাম্মদ আল আমিন মীর জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

সড়ক পরিবহন আইনে এ মামলায় গত ১ ডিসেম্বর আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় শহীদ বেপারী নামে এক আসামির এদিন আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত।

এক দিনের রিমান্ড শেষে শহীদ বেপারীকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল সুপার পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

মাইনুদ্দিন নিহতের ঘটনায় তার মা রাশিদা বেগম সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন। একই ঘটনায় রামপুরা এলাকায় ৮টি বাসে আগুন ও চারটিতে ভাঙচুর করায় পৃথক একটি মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাত পাঁচ শতাধিককে আসামি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত