,

‘লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম’

news-image

নিজস্ব প্রতিবেদক : লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জের হাওরে। লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে যেতাম। স্কুলের অবস্থা জরাজীর্ণ ছিল, চেয়ার-টেবিল ছিলো না। চারদিকে অথৈ পানি, নৌকা না পেলে কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় এখন চিত্র একদম বদলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন অবস্থার পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে চমৎকার দালানে লেখাপড়া করতে আসে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন হয়েছে। এসব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়নের ছোঁয়া লেগেছে সর্বত্র।’

এসময় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন মন্ত্রী। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা একদিকে সাহায্যের হাত বাড়াবেন, আবার ভাঙচুর করবেন তা হতে পারে না। কারণ, এক সঙ্গে দুই কাজ চলতে পারে না। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে চান, আবার ভাঙচুর করবেন তা হয় না। এসব বাদ দিয়ে ইতিবাচক রাজনীতি করুন।’

এসময় উপস্থিত ছিলেন- বৃটিশ চ্যারিটি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর (অব.) মেজর জেনারেল জীবন কানাই দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, ভরাসার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক ফারুক মেহেদী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এবং আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বেগ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য