,

হাসি-ঠাট্টার একপর্যায়ে গোপনাঙ্গে লাথি, ঘটনাস্থলেই মারা যান শমসের

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় দিনমজুর শমসের আলী (৫২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত আরেক দিনমজুর মো. মোস্তফা তার গোপনাঙ্গে সজোরে লাথি মারেন। এরপরই শমসের মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার আকরামুল হোসেন এ তথ্য জানান।

গত সোমবার রাতে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া এলাকা থেকে আসামি মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, মোস্তফা ও শমসের দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় দিনমজুর হিসেবে কাজ করতেন। গত জুন মাসে তারা সাত-আটজন বগুড়ার মাটিডালী এলাকায় কাজ করেন। ওই সময় তারা স্থানীয় ঠান্ডুর স-মিলে রাতে ঘুমাতেন এবং দিনে বিভিন্ন বাড়িতে কাজ করতেন।

২৮ জুন মোস্তফা ও শমসের শাখারিয়া ইয়নিয়নের কবিরাজপাড়া গ্রামে কাজে বের হন। কাজ শেষে সন্ধ্যার দিকে স-মিলে ফেরার পথে মম ইন পার্কের পেছনে করতোয়া নদীর ধারে তাদের দেখা হয়। এ সময় তারা হাসি-ঠাট্টাসহ বিভিন্ন মজার আলাপ করেন দুজনেই। এক পর্যায়ে মোস্তফা সজোরে শমসেরের গোপনাঙ্গে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান শমসের।

পুলিশ সুপার আরও জানান, কোনো উপায় না পেয়ে মোস্তফা রশি দিয়ে শমসেরের হাত বাঁধেন এবং গলায় থাকা গামছা পেঁচিয়ে লাশ ফেলে চলে যান। পরদিন লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ ঘটনায় সদর থানায় মামলা হলে পিবিআই তদন্ত শুরু করে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়