,

কুমিল্লায় কাউন্সিলরসহ দুজন হত্যায় গ্রেপ্তার আরও ২

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশিকুর রহমান রকি ও আলম মিয়া। রকিকে লালমনিরহাটের চন্ডীবাজার থেকে এবং আলমকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম বড়জালা থেকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার বিকেলে নগরীর পাথুরিয়াপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেলের কার্যালয়ে গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন।

এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার সুমন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় আরেক আসামি মাসুমকে। হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০